back to top
Home প্রচ্ছদ মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি, সিএনজিতে এসে হামলা

মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি, সিএনজিতে এসে হামলা

আসিফ আকবর

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সিএনজিচালিত অটোরিকশায় এসে এক দুর্বৃত্ত গুলি ছুড়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে রাখা ছিল আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়িটি। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

ঘটনার পর গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। তবে গুলির ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কী কারণে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্তের বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।